শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

নকলা (শেরপুর) সংবাদদাতা: শেরপুরের নকলায় পিকআপ ভ্যান ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, ১ জন চিকিৎসা কালে মারা যায়। শিশুসহ ৩জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কে নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের শিশু কন্যা তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া(১৫), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাবিনা বেগম (২০),আলাল উদ্দিন (৩৫) পিতা- আবুল কাশেম, সাং-সাহাপুর উত্তর থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ। আহতদের মধ্যে, শিশু তোবা (১৬) আদনান সাবিদ (৩) ও উম্মে সালমা (৪০) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই ময়মনসিংহ জেলার বাসিন্দা।

নকলা থানা পুলিশ জানান, বেলা সাড়ে ১২ টার দিকে শেরপুর থেকে ময়মনসিংহ গামী একটি সিএনজির সাথে ময়মনসিংহ থেকে শেরপুরমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি টি দুমরে মুচড়ে যায়। এতে সিএনজি দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা পিকআপ ভ্যান ও সিএনজির আহত যাত্রীদের উদ্ধার করেন। আহতদের প্রথমে নকলা হাসপাতাল এবং পরবর্তীতে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এ সময় পথে এক শিশুর মৃত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হতাহতদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লাশগুলো নকলা হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ